Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা
  • স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি
  • বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ
  • সংবিধানের কোনো সংশোধন নয়, আমূল সংস্কার চাই: গোলাম পরওয়ার
  • ভবদহে জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল পরিষ্কারে স্বেচ্ছাশ্রম
  • বাঘারপাড়ায় আ. লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল (ভিডিও সহ)
  • মতুয়া মহাসম্মেলন উপলক্ষে লোহাগড়ায় মতবিনিময় : পৌর কমিটি গঠন
  • বৃষ্টির অজুহাতে সরবরাহ কম : বাড়তি সবজি-মাছ-মুরগি-ডিম নিত্যপণ্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বোমাসহ যুবক আটক

৫ জনের বিরুদ্ধে মামলা
banglarbhoreBy banglarbhoreOctober 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের সিভিল কোর্ট মোড় এলাকা থেকে একটি তাজা হাতবোমাসহ ওসমান শেখ ওরফে পেটু (২৫) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক পেটু যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে বোমাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশের উপ পরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে আটক পেটুসহ মোট পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, মণ্ডলগাতি গ্রামের শুকুর আলী, কৃষ্ণবাটি বস্তিপাড়ার মোহাম্মদ আলী, একই গ্রামের আলম এবং চাঁচড়া রেলগেট এলাকার ইমন ওরফে ভাগ্নে ইমন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খবর আসে সিভিল কোর্ট মোড়ে বেশ কয়েকজন যুবক লাঠিসোঁটা, হাতবোমা ও ইটপাটকেল নিয়ে সংঘবদ্ধভাবে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবকরা দিগবিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় ধাওয়া করে ওসমান শেখ ওরফে পেটুকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে আটক পেটুর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি তাজা হাতবোমা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেটু তার পলাতক অন্য সহযোগীদের নাম প্রকাশ করে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সিমন হালদার সাংবাদিকদের জানান, আটক পেটুসহ অন্য আসামিরা সবাই চিহ্নিত সন্ত্রাসী। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আটক একজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক বিরুদ্ধে বোমা মামলা যশোর যুবক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা

August 1, 2026

স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি

July 31, 2026

বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ

July 31, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.