Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছার ‘ব্রাজিল বাড়ি’ ঘিরে বিশ্বকাপ উন্মাদনা
  • বাঘারপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা  
  • যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
  • চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত
  • এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
  • এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক
  • অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
  • যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২২, ২০২৫

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Share
Facebook Twitter LinkedIn

শরণখোলা সংবাদদাতা
সারা দেশের মতো বাগেরহাটেও নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে বিআরটি, বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. ফখরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও যাত্রীদেরও দায়িত্বশীল হতে হবে। স্কুল-কলেজ থেকে শুরু করে পরিবার পর্যায়ে সড়ক নিরাপত্তা শিক্ষা ছড়িয়ে দিতে হবে।

আলোচনা শেষে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে মোটরসাইকেল চালকদের মধ্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
এদিকে সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) বাগেরহাট শাখার উদ্যোগে আদালত চত্বরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক এইচ এম মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ এসএস সোহান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ইয়ামিন আলী ও আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই অনেক প্রাণহানি রোধ সম্ভব।

আলোচনা সভা শেষে নিসচা বাগেরহাট শাখার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তায় করনীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস বাগেরহাট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছার ‘ব্রাজিল বাড়ি’ ঘিরে বিশ্বকাপ উন্মাদনা

বাঘারপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা  

যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.