Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিআরটিএ’র কর্মচারী পরিচয়ে প্রতারণা, আটক ২

banglarbhoreBy banglarbhoreOctober 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে শহরতলীর শেখহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের সোহেল আহম্মেদ (৩৫) ও সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার ইমদাদুল হক (৪৩)।

পুলিশ জানায়, কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ৮টার দিকে বিআরটিএ যশোর কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এ এস এম ওয়াজেদ হোসেন প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে প্রতারণার ঘটনাটি প্রকাশ পায়। গণশুনানিতে বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের ইলিয়াস হোসেন অভিযোগ করেন, ২০২১ সালে সোহেল আহম্মেদ ও ইমদাদুল হক নামে দুই ব্যক্তি নিজেদের বিআরটিএ’র কর্মচারী পরিচয় দিয়ে তার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরির নামে ১২ হাজার টাকা নিয়েছিলেন।

অভিযোগকারী জানান, টাকা নেয়ার পরও তারা তার ড্রাইভিং লাইসেন্স তৈরি না করে আত্মসাৎ করেন। গণশুনানিতে উপস্থিত বিআরটিএ’র সহকারী পরিচালক ওয়াজেদ হোসেন সঙ্গে সঙ্গে জানান, ওই দুই ব্যক্তি কখনোই বিআরটিএ অফিসে চাকরি করেননি। এ সময় প্রমাণিত হয় তারা প্রতারক।

পরে অনুসন্ধানে জানা যায়, সোহেল আহম্মেদ ও ইমদাদুল হক একই কৌশলে আরও অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিআরটিএ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অতীতেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

আটক পরিচয় প্রতারণা বিআরটিএ যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

    October 17, 2026

    লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

    October 17, 2026

    মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.