Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
  • যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
  • জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০তম বাজেট অনুমোদন
  • শার্শায় হেরোইনসহ আটক এক
  • সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নিহত ১, আটক ২
  • সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা
  • অভয়নগরে শিক্ষার আলো ছড়াচ্ছে হোপ মডেল একাডেমি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৩১, ২০২৫

যশোরে তেভাগা আন্দোলন ও আজকের কৃষি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৩১, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে তেভাগা আন্দোলন ও আজকের কৃষি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
তেভাগা আন্দোলন ও আজকের কৃষি শীর্ষক এক সেমিনার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। এতে তেভাগা আন্দোলন, কৃষির ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

াংলাদেশ লেখক শিবির যশোরের উদ্যোগে শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধে উপস্থাপন করেন সংগঠনের জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক আলোচক ফয়জুল হাকিম। মূল প্রবন্ধে তেভাড়া আন্দোলনের ইতিহাস ও ঐতিহাসিক প্রেক্ষাপট, তেভাগা আন্দোলনের সীমাবদ্ধতা ও ব্যর্থতা, তেভাগা আন্দোলনের বর্তমান প্রাসঙ্গিকতা ও কৃষক শ্রমিক আন্দোলনের নতুন দিগন্ত এবং রাষ্ট্র পুনর্গঠনে ভবিষ্যতের দিকনির্দেশনার উপর বিষদ আলোচনা উপস্থাপান করা হয়।

এছাড়াও জমির মালিকানা, কর্পোরেট কৃষি ও চুক্তিভিত্তিক চাষ, শ্রমিক-কৃষক ঐক্য, ক্ষুদ্রঋণ ও এনজিও অর্থনীতি, বাজার সিণ্ডিকেট এবং তেভাগা আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয়।

আলেচনায় আরো অংশ নেন পরিবেশ আন্দোলনের নেতা খন্দকার আজিজুল হক মনি, জাতীয় মুক্তি কাউন্সিলের যশোর অঞ্চলের নেতা জাহাঙ্গীর ফিরোজ, আলোচক রকিব সিদ্দিকী, বাংলাদেশ লেখক শিবির যশোরের সদস্য সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ লেখক শিবির যশোরের সভাপতি জিএম আব্দুল আলীম। সেমিনারে সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ লেখক শিবির যশোরের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর।

অনুষ্ঠিত তেভাগা আন্দোলন কৃষি যশোর সেমিনার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং

যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.