Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
  • চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত
  • এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
  • এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক
  • অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
  • যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১, ২০২৫

ঝিনাইদহে চলছে গরিবের চাল নিয়ে চালবাজি

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১, ২০২৫
Facebook Twitter WhatsApp
ঝিনাইদহে চলছে গরিবের চাল নিয়ে চালবাজি
এআই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা
কম দামে সাধারণ মানুষের কাছে চাল পৌঁছে দিতে সরকার চালু করে খাদ্যবান্ধব কর্মসূচি। বিশেষ এই কর্মসূচির আওতায় প্রত্যেকটি পরিবার কার্ডের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল কিনতে পারবে। এর মূল লক্ষ্য ছিল নিম্ন-আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তবে বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র।

ঝিনাইদহে গবিবের জন্য বরাদ্দকৃত এসব চাল বিক্রি করা হচ্ছে কালোবাজারে। কিছু অসাধু ডিলারের যোগসাজশে এসব চাল বিভিন্ন চালকলে বিক্রি করার তথ্য পাওয়া গেছে।

জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, গরিবের জন্য বরাদ্দকৃত চাল নিয়ে যেসব ডিলাররা অনিয়ম করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতকি পটপরিবর্তনের পর ঝিনাইদহের খাদ্যবান্ধব কর্মসূচির অধিকাংশ ডিলাররা আত্মগোপনে চলে যায়।

পরে জেলা প্রশাসক জেলার ৬টি পৌরসভাসহ ৬৭টি ইউনিয়নে নতুন ডিলার নিয়োগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাত থেকেই ওএমএসের ডিলারদের দোকানে দাঁড়িয়ে চাল কিনতে আসেন শ্রমজীবী, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ নিম্ন-আয়ের মানুষ। তবে দোকান খোলার আগেই তাদের জন্য বরাদ্দকৃত চাল গায়েব হয়ে যাচ্ছে। অনেকে খালি হাতে বাড়ি ফিরছেন।

শৈলকুপা উপজেলার ফুলহরি, দুধসর, বগুড়া, হরিণাকুণ্ডু উপজেলার কাপাসাটিয়া, দৌলতপুর, চাঁদপুর, সদর উপজেলার ঘোড়শাল, নলডাঙ্গা ও সুরাট ইউনিয়ন পরিষদের দায়িত্বরত ডিলাররা রাতের আঁধারে চাল বিক্রি করে দিচ্ছেন স্থানীয় চালকল মালিকদের কাছে। এতে যেমন ডিলাররা লাভবান হচ্ছেন, তেমন লাভবান হচ্ছেন চালকল মালিকরা। প্রতি কেজি ১৫ টাকা দরের এ চাল মিলারদের কাছে বিক্রি করা হচ্ছে ৩০ টাকা কেজি দরে। সম্প্রতি ঘোড়শাল ইউনিয়ন পরিষদের ডিলার সাকিব আহমদ এক পিকআপ চাল বিক্রি করেন হাটগোপালপুর এলাকার শুভ প্রগতি অ্যাগ্রো ফুড নামের এক চালকল মালিকের কাছে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

জেলা খাদ্য বিভাগে কর্মরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসারদের মাধ্যমে ডিলারদের চাল বিক্রি করার নিয়ম রয়েছে। তবে কিছু অসাধু ট্যাগ অফিসারদের সঙ্গে ডিলাররা যোগসাজশ করে গরিবের জন্য বরাদ্দকৃত চাল চালকল মালিকদের কাছে বিক্রি করে দিচ্ছে। এতে করে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার ভ্যানচালক সোবাহান বিশ্বাস বলেন, ‘আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করি। তবে ডিলাররা আমাদের বরাদ্দকৃত চালের চেয়ে কম পরিমাণ নিতে বলেন। আবার অনেক সময় বলেন, চাল শেষ হয়ে গেছে, এখন আর দিতে পারব না। পরে গিয়ে দেখি ওই চাল বাজারে বিক্রি করা হচ্ছে।’

মানবাধিকারকর্মী চন্দন বসু বলেন, ‘আগের সরকারের সময়েও দেখেছি গরিবের চাল নিয়ে নয়ছয় করতে। এখনো সে ঘটনাই ঘটছে। এ নিয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি করা প্রয়োজন।’

জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে কিছু তুচ্ছ ঘটনা ঘটেছে। এগুলো তেমন বড় ঘটনা না। এসব নিয়ে লেখালেখি করার কী দরকার।’

এ ব্যাপারে জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরি গণমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি কয়েকটি ডিলারের বিষয়ে আমরা এ ধরনের তথ্য পেয়েছি। এ নিয়ে খাদ্য বিভাগের একাধিক টিম কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে যেসব ডিলার অনিয়ম করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

গরিব চালবাজি ঝিনাইদহ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূ হত্যা : স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত

এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.