Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২, ২০২৫

অভয়নগরে জনবহুল সড়কের পাশে ময়লার ভাগাড়, দূষিত হচ্ছে পরিবেশ!

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
অভয়নগরে জনবহুল সড়কের পাশে ময়লার ভাগাড়, দূষিত হচ্ছে পরিবেশ!
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ সড়ক ব্যবহারকারী, জনস্বাস্থ্য ও পরিবেশের তোয়াক্কা না করেই জনবহুল মহাসড়কের পাশে উন্মুক্ত ময়লার ভাগাড় বানিয়েছে।

দক্ষিণবঙ্গের সবচেয়ে ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়কের পাশে পাট মন্ত্রণালয়ের শিল্প হাসপাতালের পরিত্যক্ত ভবন এলাকাটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন হওয়ায় তারা সেখানে বর্জ্য না ফেলার জন্য সাইনবোর্ড দিলেও সেটা মানছেন না নওয়াপাড়া পৌর প্রশাসন।

পরিবেশ আইনে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালে বর্জ্য সম্পূর্ণ আলাদাভাবে ধ্বংস করে ফেলার নিয়ম থাকলেও নওয়াপাড়া পৌরসভা সেই নিয়ম না মেনেই পৌরসভার সব ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকের বর্জ্য উন্মুক্ত ওই ভাগাড়ে ফেলছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে উঠছে।

রাজঘাট এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, এখানে ময়লার দুর্গন্ধে আমরা টিকতে পারিনা। সামান্য বৃষ্টি হলেই ময়লা-আবর্জনাসহ বৃষ্টির পানি কৃষিজমি ও জলাশয়ে গিয়ে পড়ে। ময়লার রাসায়নিকের জন্য আমাদের কৃষি জমির অনেক ক্ষতি হচ্ছে।

ভাগাড়ের বিপরীতে অবস্থিত মেছেরাবাদ আলেয়াতুন নেছা মাদ্রাসার মুহতামিম রবিউল হক বলেন, দুর্গন্ধময় পরিবেশের জন্য মাদ্রাসার শিক্ষার্থীরা অন্যত্র চলে যাওয়ায় শিক্ষার্থীর অভাবে মাদ্রাসাটি বন্ধ হয়ে গেছে ।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুন রাজীব বলেন, আমাদের নিষেধ অমান্য করে পৌর কর্তৃপক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের যায়গায় বর্জ্য ফেলছে। আমরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।

এ বিষয়ে যশোর পরিবেশ অধিদফতরের উপ পরিচালক আতাউর রহমান বলেন, উন্মুক্ত ভাবে বর্জ্য ফেলার নিয়ম নেই। বর্জ্য ব্যাবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।

উন্মুক্ত ভাবে ময়লা ফেলার নিয়ম নেই এ কথা স্বীকার করে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা বর্জ্য ফেলার স্থান তৈরির জন্য জমি অধিগ্রহণের চেষ্টা করছি, দ্রুততম সময়ে সেটা সম্পন্ন করতে পারবো। আশা করছি তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে।

অভয়নগর জনবহুল দূষিত পরিবেশ ময়লার ভাগাড় সড়ক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.