Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার
  • প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ
  • তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন
  • যশোর উপশহরে গৃহায়ণের উচ্ছেদের প্রতিকার ও পুনর্বাসন চেয়ে স্মারকলিপি
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা, নারীসহ আহত ৪ ( ভিডিও সহ )
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized নভেম্বর ৩, ২০২৫

যশোরে ২৫ সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় ছাত্রদলের কমিটি ঘোষণা

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ২৫ সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় ছাত্রদলের কমিটি ঘোষণা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ২৫টি সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ ছাত্রদলের অফিশিয়াল ফেজবুক পেজে এসব কমিটির প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করা হয়। এছাড়া কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। সকল কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ) শাখার ১১৪ বিশিষ্ট কমিটির সভাপতি করা হয়েছে জাহিদুল ইসলাম বিল্টু ও সাধারণ সম্পাদক করা হয়েছে আকিব আনোয়ারকে। বেনাপোল ডিগ্রি কলেজ শাখাতে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে সাদিকুর রহমানকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে সিয়াম খানকে। ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজ শাখায় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে তানভীর হোসেন চয়ন ও সাধারণ সম্পাদক রাব্বি হাসান রাকিবকে। বাঁগআচড়া ডা. আফিল উদ্দিন ডিগ্রি কলেজ শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে শাহিন আক্তার ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ ওয়াছিকে। মণিরামপুর সরকারি কলেজ শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি আবু সাঈদ অমি ও সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন। সম্মিলনী ডিগ্রি কলেজ মণিরামপুর শাখার ১০ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি বাশারুল ইসলাম বিশাল ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রনি।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সরকারি কলেজ শার্শা শাখায় ২৪ সদস্য বিশিষ্ট কমিটিতে নাজমুুল হাসানকে সভাপতি ও মুস্তাকিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ধান্যখোলা ডিএস ফাজিল মাদ্রাসা শার্শা শাখার ১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে আবু সাঈদকে সভাপতি ও আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বাঁগআচড়া সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা শার্শা শাখার ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে মাহিম হাসান জীমকে সভাপতি ও নাহিদুজ্জামান নাইমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। চৌগাছা এবিসিডি কলেজ শাখাতে ৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সাদেক বাচ্চুকে সভাপতি ও বিএম রিফাত আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। চৌগাছা সরকারি কলেজ শাখায় ১০ সদস্য বিশিষ্ট কমিটিতে রাকিব হাসান ও আজমীর হোসেনকে। নওয়াপাড়া সরকারি কলেজ শাখায় ২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে জিহাদুল ইসলামকে সভাপতি ও রাজু বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রাজগঞ্জ ডিগ্রি কলেজ মণিরামপুর শাখাতে ১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে রাকিবুজ্জামানকে সভাপতি ও আবির আদনানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পায়রা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা অভয়নগর শাখায় ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে রাশিদুল ইসলামকে সভাপতি ও ইউনুছ আলীকে সাধারণ সম্পাদক করা হয়ছে। যশোর কলেজ শাখায় ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে মামুন উদ্দিন শেখকে সভাপতি ও সাকিব খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গাজীপুর রউফিয়া কামিল মাদ্রাসা অভয়নগর শাখায় ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে মাহমুদুর রহমানকে সভাপতি ও মাহমুদুর হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মণিরামপুর শাখাতে ৬ সদস্য বিশিষ্ট কমিটিতে নাফিজ হোসেনকে সভাপতি ও আনাস আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসায় ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মাহফুজুর রহমানকে সভাপতি ও রেজোয়ান হোসেন আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মুক্তেশ্বরি ডিগ্রি কলেজ মণিরামপুর শাখায় ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে মুরাদ হোসেনকে সভাপতি ও আবুল হাসনাত সাকিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাকশিয়া ডিগ্রি কলেজ শাশায় ১৮ সদস্য বিশিষ্ট কমিটিতে আব্দুল্লাহ আল ইমরানকে সভাপতি ও সাকফাদ তাফিম স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ভৈরব আর্দশ ডিগ্রি কলেজ অভয়নগরে ২০ সদস্য বিশিষ্ট কমিটিতে শোভন গাজীকে সভাপতি ও রায়হান আকুঞ্জীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নাভারণ কলেজ শার্শায় ২৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সাজেদুর রহমান সাজুকে সভাপতি ও পারভেজ রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ধলগ্রাম বীরপ্রতীক ইসহাক কলেজ বাঘারপাড়ায় ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে মাজহারুল ইসলাম আরাফাতকে সভাপতি ও শহীদুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বাঘারপাড়া ডিগ্রি কলেজে ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে জাহিদ হাসান বিকে বিল্লালকে সভাপতি ও টগর হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যশোর সরকারি সিটি কলেজ শাখায় ১১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সোহানুর রহমান সোহানকে সভাপতি ও ফয়সাল হাসান তদ্রুপকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটি ঘোষণা কলেজ ছাত্রদল মাদ্রাসা যশোর সরকারি বেসরকারি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

যশোরের চৌগাছায় মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

যশোরে জ্বালানি নেয়ার সময় ফিলিং স্টেশনে মোটরসাইকেলে আগুন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.