Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

banglarbhoreBy banglarbhoreNovember 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান শিক্ষক জাহিদুর রহমান।

সোমবার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। পরে দুপুর আড়াইটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখে পড়ে প্রধান শিক্ষক পদত্যাগের ঘোষণা দেন এবং শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত ২৭ অক্টোবর বিদ্যালয়ের নিয়মিত অ্যাসেম্বলির সময় প্রধান শিক্ষকের সহযোগিতায় জামায়াতে ইসলামী মনোনীত দুই প্রার্থী মাগুরা-১ আসনের প্রার্থী সাবেক জেলা আমির আব্দুল মতিন ও মাগুরা-২ আসনের প্রার্থী এম.বি. বাকের বিদ্যালয়ে উপস্থিত থেকে রাজনৈতিক বক্তব্য ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার ও মূল্যবোধ গঠনের স্থান। সেখানে রাজনৈতিক বক্তব্য দেয়া অনুচিত এবং তা শিক্ষার পরিবেশ নষ্ট করে।

অভিযোগের বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী এম.বি. বাকের বলেন, আমরা কেবল শুভেচ্ছা জানাতে ও দোয়া নিতে গিয়েছিলাম। কোনো রাজনৈতিক বক্তব্য দিইনি।

তবে মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন, বিদ্যালয় থেকে এ বিষয়ে কোনো অনুমতি নেয়া হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক কর্মকাণ্ডের স্থান নয়। শিক্ষা পরিবেশ রক্ষায় সবাইকে সংবেদনশীল থাকতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল জানান, বিষয়টি তদন্তের জন্য আগামী সপ্তাহের আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক হলেও শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রচারণার স্থান নয়। এ ধরনের ঘটনা নির্বাচনী আচরণবিধিরও লঙ্ঘন হতে পারে।

অভিভাবক ও সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পদত্যাগ প্রধান শিক্ষক বিক্ষোভ মাগুরা শিক্ষার্থী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.