Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দখলদার উচ্ছেদ ও নদী সংস্কারে করণীয় নির্ধারণে মতবিনিময়

হাসপাতালের নামে দখলকৃত মুক্তেশ্বরী নদী অবমুক্তের দাবি
banglarbhoreBy banglarbhoreNovember 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
অবিলম্বে হাসপাতালের নামে দখলকৃত মুক্তেশ্বরী নদীকে অবমুক্ত করা, নদীর সীমানা উদ্ধার এবং দখলদার উচ্ছেদ ও নদী সংস্কারে করণীয় নির্ধারণের জোরালো দাবি জানানো হয়েছে।

এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও দাবি তুলে ধরতে সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের হলরুমে ‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন যশোর’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিত্বে এই সভায় বক্তারা বিগত দিনে নদী সংস্কার আন্দোলন হলেও কোনো দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, নদী নানাভাবে দখল হয়ে আছে এবং মুক্তেশ্বরী নদীর বেশ কয়েকটি জায়গায় দৃশ্যমান দখল রয়েছে।

বক্তাদের মূল বক্তব্যে উঠে আসে আদ্ দ্বীন হাসপাতালের বিরুদ্ধে মুক্তেশ্বরী নদী অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ। বক্তারা ক্ষোভের সঙ্গে বলেন, “মুক্তেশ্বরী নদীতে আদ্ দ্বীন অবৈধভাবে দখল করে রেখেছে। তাদের মিনিমাম লজ্জা শরম নাই। যখন যে দল ক্ষমতায় আসে, তখন তারা সেই দলের লোক হয়ে যায়। বিগত দিনে আওয়ামী লীগের আমলে শেখ আফিল ছিলেন তাদের রক্ষাদার, এখন শেখ বশির তাদের হাতিয়ার।”

বক্তারা আরও অভিযোগ করেন যে, নদী রেকর্ডের ক্ষেত্রে জটিলতা তৈরি করে একটি রেকর্ডে নদী, অন্য রেকর্ডে ধানী, ডোবা ইত্যাদি শ্রেণী পরিবর্তন হতে হতে তা ব্যক্তিমালিকানা হয়ে গেছে। নদী দখলকারীরা রেকর্ড সংশোধন করে জাল-জালিয়াতির মাধ্যমে দখলে আছে।

মতবিনিময় সভায় বক্তারা, বর্তমান সরকারের প্রতি অবিলম্বে অবৈধ দখলদার আদ্ দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই প্রতিষ্ঠানটি দলীয় ও ধর্মীয় কায়দায় মানুষকে জিম্মি করে এই সব কাজ করছে।”
বক্তারা আরও বলেন, ভৈরব ও মুক্তেশ্বরী নদী না বাঁচানো গেলে শহরের জলাবদ্ধতা ও আগামীর জন্য বসবাস বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এককভাবে এই নদী দখল করে রাখতে পারে না। এই দখলের পেছনে নিশ্চয়ই সরকারি কোনো বড় কর্মকর্তার হাত রয়েছে বলেও তারা সন্দেহ প্রকাশ করেন।

মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের পক্ষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়ার পরও জটিলতা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা যখন আন্দোলন করছি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষকে নিয়ে বৃহৎ আকারে প্রতিবাদ গড়ে তুলব। যেকোনো ভাবে হোক, আমরা মুক্তেশ্বরীকে অবৈধ দখলমুক্ত করে ছাড়ব।”

সভায় বক্তব্য রাখেন, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভৈরব নদ আন্দোলনের উপদেষ্টা তসলিম উর রহমান, রাজনৈতিক ব্যক্তিত্ব হাচিনুর রহমান, অধ্যাপক ইসরারুল হক, প্রকৌশলী আবু হাসান, সাইফুজ্জামান মজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, জুলাই আন্দোলনের অন্যতম নেতা রাশেদ খান, চৌগাছা এলাকার পক্ষে শাহাজাহান আলী, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের নেতা আব্দুর রহিম, ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির অন্যতম নেতা অনিল বিশ্বাস, ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা মিজানুর রহমান, অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, অধ্যাপক শাহিন ইকবাল, চাঁচড়া এলাকার শামীম মোড়ল, বাগেরহাট এলাকার প্রতিনিধি শাহাবুদ্দিন বাটুল এবং ছাত্রনেতা ইমরান খান।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু।

অবমুক্ত উচ্ছেদ দখল মতবিনিময় মুক্তেশ্বরী নদী হাসপাতাল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.