Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাসদ ও সিপিবি’র ৩৭ নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNovember 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সিলেটে ব্লক রেইড চালিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয় থেকে ২২ জন শ্রমিক নেতাসহ মোট ৩৭ জন নেতাকর্মীকে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তারের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা কমিটি এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ নেতা হাসিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বামপন্থী দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ।

তিনি বলেন, ২৪-এর জুলাই অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল। শুধু ছিল বললে ভুল হবে, তারাও রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। অথচ শ্রমজীবীদের রক্তের উপর ভর করে আসা অন্তর্বর্তীকালীন সরকার এখন তাদের পেটে লাথি মারছে।

তিনি আরও যোগ করেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের নামে বামপন্থী নেতাকর্মীদের আটক করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে এবং গত ১৪ মাসে ৭ জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। বর্তমানে নতুন করে বিভিন্ন শিল্প-কারখানা বন্ধের পথে হাঁটছে বলে তিনি অভিযোগ করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে জাহিদ বলেন, দেশের বন্দর ও কৃষি মার্কিনীদের হাতে তুলে দেয়ার বিষয়ে সরকারের ব্যস্ততার সমালোচনা করেন।

তিনি বলেন, ব্যক্তি, সংগঠন অপসারণ করলেই শ্রমজীবী মানুষের মুক্তি হয় না। ব্যবস্থা পরিবর্তন করতে না পারলে সাধারণ মানুষের মুক্তি হবে না। তিনি অবিলম্বে সিলেটে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, বাসদ যশোর জেলা কমিটির অন্যতম নেতা আলাউদ্দিন, রিকশা শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাশেদ খান ও ইমরান হোসেন।

সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা, যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু।

প্রতিবাদ সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।

গ্রেপ্তার নেতাকর্মী প্রতিবাদ বাম জোট বাসদ বিক্ষোভ সিপিবি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

August 23, 2026

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

August 23, 2026

যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.