Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৭, ২০২৫

ইসকন নিষিদ্ধের দাবিতে আহলে হাদীছের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
ইসকন নিষিদ্ধের দাবিতে আহলে হাদীছের মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদীছ যুবসংঘ যশোর সাংগঠনিক জেলার আয়োজনে শুক্রবার জুম্মার নামাজের পর প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইসকনকে হিন্দুত্ববাদী এবং সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে আবহমান কাল থেকে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। কিন্তু ইসকন নামক সংগঠন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। তারা ধর্মীয় ছদ্মাবরণে দেশে সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টায় লিপ্ত থেকে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না। তাই তদন্ত সাপেক্ষে আমরা ইসকনকে নিষেদ্ধের দাবি জানাচ্ছি। অন্যথায় দেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বক্তব্য রাখেন আহলে হাহীছ আন্দোলন যশোর জেলা সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি আবুল খায়ের, আহলে হাদিস যুব সংঘ জেলা সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি হারুন অর রশিদ, অধ্যাপক আকবর হোসাইন, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ। পরিচালনা করেন হাফেজ তরিকুল ইসলাম।

আহলে হাদীছ মানববন্ধন ইসকন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.