Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ
  • অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক
  • যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার
  • মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
  • নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন
  • অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৮
  • বক্তব্য এডিট করে অপপ্রচারের প্রতিবাদ সাইফুর রহমান শিপলুর
  • নিখোঁজের ৫ দিন পর নবগঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাস্তা সংস্কারের দাবিতে ইউএনওকে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreNovember 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইব্রাহিম ঈশান
যশোরের উপশহর এলাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। বুধবার এলাকাবাসীর পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সকল প্রকার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপশহরের পার্কের পাশ দিয়ে যাওয়া টিএণ্ডটি অফিস মোড় থেকে সারথী মিল পর্যন্ত হাউজিং এস্টেটের এই রাস্তাটির দৈর্ঘ্য ১ দশমিক ৫ কিলোমিটার এবং প্রস্থ ৬ দশমিক ১ মিটার।

এলাকাবাসীর ভাষ্যমতে, ১৯৮০-এর দশকে রাস্তাটিতে একবার মাত্র পিচের ঢালাই করা হয়েছিল। এরপর আজ দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ রাস্তাটিতে কোনো প্রকার মেরামত বা কার্পেটিং করা হয়নি। ফলে রাস্তাটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পড়েছে।

রাস্তার বেহাল দশার কারণে রাস্তার উত্তর পাশে বসবাসরত বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। ভাঙাচোরা এবং খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত রাস্তাটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর পক্ষে গণস্বাক্ষরিত স্মারকলিপিটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের কাছে পেশ করা হয়। এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন ইখতিয়ার উদ্দিন।

ইউএনও রাস্তা সংস্কার স্মারকলিপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ

    November 24, 2026

    অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক

    November 24, 2026

    যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.