Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ইটভাটার মেশিনের ভেতর পড়ে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে ইট তৈরির মেশিনের ভেতর পড়ে জাকির হোসেন মোড়ল (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পৌরশহরের সরুপদাহ এলাকায় অবস্থিত মেসার্স বোল্ড ব্রিকসে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন মোড়ল উপজেলার মুন্সিখানপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর ধরে মেসার্স বোল্ড ব্রিকসে শ্রমিকের কাজ করছিলেন জাকির হোসেন। কাজ শেষে প্রতি বৃহস্পতিবার তিনি ইট তৈরির মেশিন পরিস্কার করে থাকেন। সেই ধারাবাহিকতায় গতকাল দুপুরে জাকির হোসেন ইট তৈরির মেশিন পরিস্কার করার সময় আকস্মিকভাবে মেশিনের ভেতর পড়ে যান। এতে চলন্ত মেশিনের পাখায় তার হাত-পাসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙ্গে চুর্নবিচুর্ন হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে।

বোল্ড ব্রিকসের মালিক আমিনুর ইসলাম লাল্টু জানান, শ্রমিক জাকির হোসেন প্রায় ২ বছর ধরে তার ইটভাটায় কাজ করছেন। বৃহস্পতিবার দুপুরে মেশিন পরিস্কার করার সময় দুর্ঘটনাবশত মেশিনে আটকা পড়ে ষ্টিলের পাখায় জড়িয়ে মারা যান। ভাটা মালিকদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পরিবারকে সহযোগিতা করা হবে।

মণিরামপুর ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সাফাওয়াত হোসেন বলেন, কাদামাটি প্রস্তুতকারী মেশিনে আটকা পড়া শ্রমিকের মরদেহ তিন ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা হয়। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, ইটভাটায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।

ইটভাটার মেশিন মণিরামপুর শ্রমিক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.