Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিপ্লবী যুবমৈত্রী সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি আহাদ আলী মুন্না,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম
banglarbhoreBy banglarbhoreNovember 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘কর্ম সংস্থান অথবা বেকার ভাতা’র লড়াই শানিত কর, ন্যায় ও সমতার সমাজ গড় স্লোগানকে সামনে রেখে যশোর শহরের টাউন হলস্থ আলমগীর সিদ্দিকী মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিপ্লবী যুব মৈত্রীর জেলা সম্মেলন। শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এ এস এম কামাল উদ্দিন।

উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পুনরায় আলমগীর সিদ্দিকী হলে এসে উদ্বোধনী সভা শুরু হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সভাপতি এ এস এম কামাল উদ্দিন, যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মাসুক শাহী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তসলিম উর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ইসরারুল হক, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ আলাউদ্দিন, বিপ্লবী যুব মৈত্রী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আহাদ আলী মুন্না, বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলার সভাপতি সায়হাম বিশ্বাস অর্ক, বিপ্লবী যুব মৈত্রী কেশবপুর উপজেলার আহ্বায়ক শিমুল মণ্ডল, মনিরামপুর উপজেলার আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন বিপ্লবী যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রায়হান বিশ্বাস।

আলোচনা সভায় প্রধান অতিথি এ এস এম কামাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশে এক ক্রান্তিকাল চলছে। জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন সমাজ ও রাজনীতির পরিবর্তে সরকার বিদেশী প্রভুদের কাছে দেশের কর্তৃত্ব তুলে দিতে তৎপর। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। স্বাধীনতা বিরোধীরা উগ্র ধর্মান্ধতার মাধ্যমে দেশের শিক্ষা সংস্কৃতিকে অন্ধকারে নিপতিত করার ষড়যন্ত্রে লিপ্ত। এ অবস্থায় দেশের যুবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি ও সমতার অর্থনীতি রক্ষায় সুচিন্তিতভাবে যুবকদের ভূমিকা গ্রহণে বিপ্লবী যুব মৈত্রীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

দ্বিতীয় অধিবেশনটি বিপ্লবী যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুরুল আলম-এর সভাপতিত্বে বিকাল ৩টার সময় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন বিপ্লবী যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রায়হান বিশ্বাস। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আহাদ আলী মুন্নাকে সভাপতি, মঞ্জুরুল আলমকে সাধারণ সম্পাদক ও সুমন পোদ্দারকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়। কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিপ্লবী যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইন্দ্রজিত চট্টোপাধ্যায়।

আহাদ আলী মুন্না বিপ্লবী যুবমৈত্রী মঞ্জুরুল আলম যশোর সভাপতি সম্মেলন সাধারণ সম্পাদক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.