Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মালয়েশিয়ায় ‘বেস্ট ড্যান্সার বাংলা ১৪৩২’ সম্মাননা পেলেন কথা
  • বাঘাড়পাড়ায় মাদক কারবারি হামলায় ১১ মাস বয়সী শিশু গুরুতর জখম (ভিডিও সহ )
  • যশোরে বিএনপি কর্মী খুন, পুলিশ হেফাজতে ১ ( ভিডিও সহ )
  • বর্ণাঢ্য আয়োজনে যশোরে বিশ্ব সংগীত দিবস উদযাপন
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১৬, ২০২৫

যশোরে আউটসোর্সিং নিয়োগ বাতিল ও স্থায়ী নিয়োগ দাবিতে শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে আউটসোর্সিং নিয়োগ বাতিল ও স্থায়ী নিয়োগ দাবিতে শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
রোববার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের নিকট আউটসোর্সিং জনবল নিয়োগ প্রক্রিয়া বন্ধ ও স্থায়ী শ্রমিক নিয়োগের দাবিতে স্মারকলিপি পেশ করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি)।


জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সভাপতি ফারুক আহমেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম টুটুল, ফরিদ আহমেদ সিদ্দিকী, আক্তার হোসেন, খন্দকার শাহজাহান, রুস্তম আলী, শওকত হোসেন, রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী, ফরিদ হোসেনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।


স্মারকলিপি প্রদানের আগে সকাল ১০টায় শ্রমিকরা ব্যানার ও পোস্টার নিয়ে শহরে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা দাবি জানান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চলমান আউটসোর্সিং প্রক্রিয়ায় লোকবল নিয়োগ বন্ধ করে বিদ্যমান শূন্যপদে স্থায়ী শ্রমিক নিয়োগ দিতে হবে।


ইউনিয়নের নেতারা জানান, আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগের ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং শ্রমিকদের চাকরির নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে। এজন্য তারা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি পাঠান।


স্মারকলিপি গ্রহণ করে দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের আশ্বাস দেন জেলা প্রশাসক।

আউটসোর্সিং নিয়োগ বাতিল যশোর শ্রমিক ইউনিয়ন স্থায়ী নিয়োগ স্মারকলিপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘাড়পাড়ায় মাদক কারবারি হামলায় ১১ মাস বয়সী শিশু গুরুতর জখম (ভিডিও সহ )

যশোরে বিএনপি কর্মী খুন, পুলিশ হেফাজতে ১ ( ভিডিও সহ )

বর্ণাঢ্য আয়োজনে যশোরে বিশ্ব সংগীত দিবস উদযাপন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.