Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় ডা. শহিদুল আলমের মানোনয়নের দাবিতে বিক্ষোভ অব্যাহত

banglarbhoreBy banglarbhoreNovember 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা
গরীবের ডাক্তার শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে মনোনয়ন প্রদানের দাবিতে লাগাতার আন্দোলনের ১৪তম দিনে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।

রোববার বেলা ৪টায় উপজেলা ডাকবাংলা মোড়ে অবস্থিত বিএনপির উপজেলা কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুর উপর অবস্থান নেন নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ। এর ফলে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। কয়েক মিনিট পর অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হতে থাকে। সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে গরীবের ডাক্তার হিসেবে পরিচিত জনপ্রিয় নেতা অধ্যাপক শহিদুল আলমকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন না দিলে এ আন্দোলন অব্যাহত থাকবে বলে এ বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা দেন নেতৃবৃন্দ। প্রয়োজন আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, আবু হাসান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খায়রুল আলম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইলুজ্জামান সাইল, মৌতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল কবির, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ন কবির ডাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম পারভেজ, ভাড়াশিমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন আলী, ভাড়াশিমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আলিম বাবু, জেলা তরুণ দলের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক সেখ আতাউর রহমান আতা, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.