Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
  • রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত
  • পানি সংরক্ষণ : পাইকগাছায় ৫০ পরিবার পেল পানির ট্যাংক
  • “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দরে থাকছে না এপিবিএন, দায়িত্ব নিল জেলা পুলিশ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বেনাপোল বন্দরের নিরাপত্তায় আর থাকছে না আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বন্দর ও প্যাসেঞ্জার টার্মিনালের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে জেলা পুলিশ। ইতোমধ্যে ১৫ জন জেলা পুলিশের সদস্য কাজ শুরু করেছেন, বাকিরা দু-এক দিনের মধ্যেই যোগ দেবেন।

৪০ জন এপিবিএন সদস্যকে প্রত্যাহার করে সমানসংখ্যক জেলা পুলিশ সদস্য মোতায়েন করার নির্দেশ আসে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাহাজাদা মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত ৪ নভেম্বরের এক চিঠিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ পরিবর্তন আনা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা পুলিশের সদস্যরা সোমবার সকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছে। আমদানি–রপ্তানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রীদের নিরাপত্তায় মোট ৪০ জন জেলা পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন রেজা বলেন, জাতীয় নির্বাচনে এপিবিএন সদস্যদের প্রয়োজন হওয়ায় বন্দর থেকে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। শুরুতে ১৫ জন যোগ দিলেও শিগগিরই সব সদস্য দায়িত্ব নেবেন। তারা বন্দরের নিরাপত্তার সব ধরনের কাজে সহযোগিতা করবেন।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালসহ বন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসা এপিবিএন পুলিশের ওসি মিজানুর রহমান জানান, ব্যাটালিয়নের সিও অ্যাডিশনাল ডিআইজি এসএম সালাউদ্দিনের নির্দেশে বেনাপোল ক্যাম্প বন্ধ করে রাতেই খুলনায় ফিরে গেছেন তারা।

এপিবিএন জেলা পুলিশ বেনাপোল বন্দর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

মার্চ ৩০, ২০২৬

রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মার্চ ৩০, ২০২৬

সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.