Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি
  • ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা
  • হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই
  • খাল দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখি সংঘর্ষ, আহত ১২
  • মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের হাত থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
  • শার্শায় বিজিবি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে আওয়ামী লীগের ডাকা লকডাউন  জনজীবনে প্রভাব পড়েনি

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৭, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
অভয়নগরে আওয়ামী লীগের ডাকা লকডাউন  জনজীবনে প্রভাব পড়েনি
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে  নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৭ নভেম্বরের লকডাউন কর্মসূচিতে যশোরের অভয়নগরের জনজীবন ছিলো সম্পুর্ন স্বাভাবিক।  হাট বাজার সহ মানুষের দৈনন্দিন জীবনে লকডাউনের সামান্যতম প্রভাব পড়েনি।

প্রতিদিনের মতো চলাচল করছে গণপরিবহন, স্বাভাবিক ছিলো  দূরপাল্লার বাস চলাচলও। নদী  বন্দরের লোড–আনলোডের কাজ চলেছে স্বাভাবিক গতিতেই। অন্যান্য দিনের মতো নওয়াপাড়া রেলস্টেশনেও ছিলো যাত্রীদের ভিড়,স্বাভাবিক ভাবেই চলেছে ট্রেন। খোলা ছিলো সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাভাবিক লেনদেন করেছে ব্যংক,বীমাসহ সমস্ত ব্যাবসায়ীক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলো সতর্ক অবস্থানে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, লকডাউনকে কেন্দ্র করে নাশকতা চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অভয়নগর আওয়ামী লীগে জনজীবন লকডাউন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি

জুন ৫, ২০২৬

ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা

জুন ৫, ২০২৬

হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.