Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
  • নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পয়ঃনিস্কাশন উপকরণ বিতরণ

banglarbhoreBy banglarbhoreNovember 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরের জলাবদ্ধ পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের প্রান্তিক অসহায় পরিবারের মাঝে সেমিপাকা পয়ঃনিস্কাশনের (টয়লেট) উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশনের অর্থায়নে সংস্থার কার্যালয়ে সাতটি পরিবারের মাঝে টয়লেট স্থাপনের ওই উপকরণ বিতরণ করা হয়।

পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি।

উন্নয়ন কর্মী মানব মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, মহিলা মেম্বার দিল হাসনা মুক্তা, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর দাস, মানব মন্ডল, আব্দুল গফফার। স্বাগত বক্তব্য দেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার।

দারিদ্র্য বিমোচন ও স্যানিটেশন মান উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ওই উপকরণ বিতরণ করা হয়েছে। এর আগে আরও ১০টি পরিবারের মাঝে পয়ঃনিষ্কাশনের (টয়লেট) উপকরণ দেয়া হয়।

কেশবপুর প্রান্তিক জনগোষ্ঠী পয়ঃনিস্কাশন উপকরণ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি

    August 16, 2026

    নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

    August 16, 2026

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.