Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১৭, ২০২৫

শেখ হাসিনার দ্রুত ফাঁসির দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ : মিষ্টি বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
শেখ হাসিনার দ্রুত ফাঁসির দাবিতে যশোরে এনসিপির বিক্ষোভ : মিষ্টি বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তা দ্রুত কার্যকরের দাবিতে সোমবার সন্ধ্যায় যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এই রায়ে সন্তোষ প্রকাশ করে মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

এদিন সন্ধ্যা পেরিয়ে মিছিলটি যশোর ঈদগাহ ময়দান থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই”, “স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না”, এবং “শেখ হাসিনা আসবে, ফাঁসির দড়িতে ঝুলবে” ইত্যাদি স্লোগানে পুরো যশোর শহরকে উত্তাল করে তোলে।

মিছিল শেষে প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতে রেখে ফাঁসির রায় ঘোষণায় আমরা পুরোপুরি সন্তুষ্ট নন। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। অন্যথায় আমরা আবার রাজপথে নামতে বাধ্য হবো।

তিনি উল্লেখ করেন যে গত ১৭ বছর তারা নানা ধরনের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। আজকের রায়ে এনসিপি সন্তোষ প্রকাশ করে। তিনি অঙ্গীকার করেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদীদের জন্ম হতে দেয়া হবে না। তিনি প্রশাসনকে দ্রুত ছাত্রলীগ ও যুবলীগের কিছু সদস্যকে নানা অপকর্মের জন্য আটক করার আহ্বান জানান।

মিছিলে এনসিপির যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ, শহিদুল ইসলাম জাবী, সাজিদ সারোয়ার, গাজী কামরুজ্জামান হোসাইন, সালমা আক্তার আশা, সদস্য বুরহান উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফ জামান, বাদল হোসেন, এস কে আসিফ সোহান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারুফ হোসেনসহ অন্য নেতৃবৃন্দ অংশ নেন।

এনসিপি ফাঁসি বিক্ষোভ মিষ্টি বিতরণ যশোর শেখ হাসিনা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.