Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
  • নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে উলামা ও সুধী সমাবেশ

জাতি-ধর্ম নির্বিশেষে ইসলাম শান্তির ধর্ম : পাকিস্তানের সাবেক বিরোধী দলীয় নেতা ফজলুর রহমান
banglarbhoreBy banglarbhoreNovember 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইসলাম কারো দুশমন নয়, জাতি-ধর্ম নির্বিশেষে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম সব সময় মানুষের আক্বিদা ও অধিকার নিশ্চিত করে। মহান আল্লাহ যাকে দ্বীনের কাজে লাগালো তিনিই বড় সৌভাগ্যবান। মঙ্গলবার বিকেলে যশোরের মণিরামপুরে মাদানিনগর জামেয়া ইমদাদিয়া মাদ্রাসায় উলামায়ে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আজ জমিয়তের মুল আক্বিদা হতে অনেকেই সরে গিয়ে দ্বীনের কাজ ছোট করে ফেলছে। যা আমাদের সকলের জন্য ক্ষতিকর।

মুফতি হুসাইন আহমাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল এ্যাসেম্বলির সদস্য মাওলানা আব্দুল গফুর হায়দারি, ভারতের জমিয়ত নেতা মাওলানা মওদুদ মাদানী, মাওলানা ড. গোলাম মহিউদ্দীন ইকরাম। এছাড়া উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসি জমিয়ত নেতা আহমাদুল হক, খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা আনয়ারুল করীম যশোরী, মাওলানা নাসিরুল্লাহ প্রমুখ। এর আগে হেলিকপ্টারে চড়ে তিনি মাদ্রাসায় আসলে মাদ্রাসার পক্ষ থেকে তাকে স্বাগত জনানো হয়। পরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান।

উলামা মণিরামপুর সুধী সমাবেশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি

    August 16, 2026

    নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

    August 16, 2026

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.