Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে গ্রাম আদালত সক্রিয়করণে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNovember 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে বুধবার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বিকেন্দ্রীকৃত পরিদীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।

বিশেষ অতিথি ছিলেন এভিসিবি-৩ প্রকল্পের যশোর জেলা ম্যানেজার অ্যাডেভোকেট মহিতোষ কুমার রায় এবং ইউআরটি সদস্য বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আবদুর রাজ্জাক, আকতার ফারুক মিন্টু। এছাড়া প্রশিক্ষণে অংশ নেন উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তাসহ মাঠপর্যায়ের প্রতিনিধি এবং সংবাদকর্মীরা। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ ও রোকেয়া খাতুনের যৌথ সঞ্চালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে গ্রাম আদালতের ফরম-ফরমেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নাসহ আমন্ত্রীত অতিথিরা।

উল্লেখ্য, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সরকার কর্মকর্তা-কর্মচারীরা আর্থিক স্বচ্ছতা, কাজের মানোন্নয়ন এবং নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবেন। ভবিষ্যতে একই ধরনের আরও কর্মশালা, মাঠ পর্যায়ের অডিট এবং মনিটরিং কার্যক্রম আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এছাড়া স্থানীয় বিরোধ নিস্পত্তিতে মনিরামপুর উপজেলাতে গ্রাম আদালত অনবদ্য ভূমিকা রাখছে।

কর্মশালা গ্রাম আদালত প্রশিক্ষণ মণিরামপুর সক্রিয়করণ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.