Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২০, ২০২৫

পান চাষিদের রক্ষায় ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২০, ২০২৫
Facebook Twitter WhatsApp
পান চাষিদের রক্ষায় ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পানকে অর্থকারী ফসল হিসেবে চিহ্নিত করে এর উৎপাদনকারী ও এর সাথে যুক্ত লাখো মানুষকে বাঁচাতে এবং পানের বাজারে সৃষ্ট ভয়াবহ পতন রোধে ১০ দফা দাবিতে এক স্মারকলিপি জমা দিয়েছে যশোরের পান চাষি সমিতির নেতাকর্মীরা। বুধবার সকালে যশোরের জেলা প্রশাসকের দপ্তরের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে এই স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপিতে জানানো হয়, পান দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং এটি দেশের অর্থনীতিতে ৩ থেকে ৪শ’ কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা যোগান দিয়ে থাকে। তবে, বর্তমানে পান চাষিদের অবস্থা মহাসংকটে। পান চাষের ব্যয় বৃদ্ধি এবং অন্যদিকে সরকারিভাবে রপ্তানি শুল্ক প্রতি কেজিতে ১ ডলার থেকে ৫ ডলার বৃদ্ধি করায় রপ্তানিকারক দেশগুলো পান নেয়া বন্ধ করে দিয়েছে। ফলে পানের বাজারদরে বড় ধরনের পতন ঘটেছে। এতে অনেক পান চাষি ব্যাংক ও এনজিও ঋণের দায়ে ভিটা ছাড়া হওয়ার উপক্রম হয়েছে।

স্মারকলিপিতে উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, পান রপ্তানিতে বৃদ্ধিকৃত শুল্ক অবিলম্বে বাতিল এবং রপ্তানি বৃদ্ধির জন্য সকল বাধা সৃষ্টিকারী আইন-কানুন দূরিকরণ, আপতকালীন সময়ের জন্য পান চাষিদের এনজিও ঋণের কিস্তি বন্ধ, শুধুমাত্র রপ্তানিকারকদের নয়, উৎপাদক পান চাষিদেরও প্রণোদনা দেয়া এবং পান চাষের সকল উপকরণের দাম কমানোসহ পান গবেষণা কেন্দ্র, আধুনিক পান সংরক্ষণাগার ও পান শিল্প তৈরি।

এছাড়া পান চাষিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, পান বরজের জমি থেকে অধিক খাজনা নেয়া বন্ধ, পান চাষ বীমা চালু এবং জাতীয় পান বোর্ড চালু করার দাবিও জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পান চাষি সমিতি যশোর জেলার উপদেষ্টা তসলিমুর রহমান, জিল্লুর রহমান ভিটু এবং সদস্য মিজানুর রজমানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

পান চাষি রক্ষা স্মারকলিপি প্রদান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.