Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNovember 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কোতোয়ালি মডেল থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতরা হলেন, শানতলা গ্রামের মানিক কুমার (৫২) এবং মুক্ত কুমার (৩৫)।

বুধবার সকালে র‌্যাব-৬, যশোররের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পালবাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতবছরের ২৩ ফেব্রুয়ারি সদরের চুড়ামনকাটি এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠানে খাওয়া-দাওয়া নিয়ে নিহত চয়ন দাসের ছেলে ও তার বন্ধুদের সাথে আসামিপক্ষের তর্কাতর্কি হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি আসামিরা পূর্ব শত্রুতার জেরে ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর এলাকায় চয়ন দাসের বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালালে জীবন দাস, স্বাধীন দাস ও দীপ্ত দাস আহত হন। পরে ২৫ ফেব্রুয়ারি চয়ন দাস এবং তার অন্য বন্ধুরা আহত বন্ধুদের হাসপাতাল থেকে দেখে ফেরার পথে শহরতলীর শানতলা পেপসি কোম্পানির প্রথম গেটের সামনে পৌঁছালে আটক আসামিরাসহ অন্যান্য আসামিরা চয়ন দাস ও তার বন্ধুদের ওপর পুনরায় আক্রমণ করে। এই হামলায় চয়ন দাস গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত চয়ন দাসের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬, যশোর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আসামি ওয়ারেন্টভুক্ত গ্রেফতার চাঞ্চল্যকর যশোর হত্যা মামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.