Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় সনাতনীদের সাথে বিএনপি নেতা বাপ্পীর মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNovember 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা
খুলনা-৬ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আমরা হিন্দু-মুসলিম বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বাধীন দেশে সকলেই সমান অধিকার ভোগ করবে এমন মন্তব্য করে তিনি আরোও বলেন, বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘু নীতিতে বিশ্বাসী নয়।

জামায়াত ইসলামীকে কড়া সমালাচেনা করে এ নেতা বলেন, ৩০ লাখ শহীদ ও বহু মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সেই পরাজিত রাজনৈতিক দলটি নির্বাচনের মাঠে নেমে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করে রাষ্ট্র ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে। তিনি ভোটের মাধ্যমে ওদেরকে উচিত শিক্ষা দেয়ার আহবান জানান।

সভায় সনাতনীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাপ্পী বলেন, গত ৫ আগস্টের পর যারা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে ভাংচুর-লুটপাট ও বিশৃঙ্খলা সৃষ্টিতে সহায়তা করেছেন তাদেরকে দল থেকে বহিস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছি। তিনি ওয়াদা করেন বিএনপি ক্ষতমায় এলে নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে টেকসই ভেড়িবাঁধ, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, সাবেক অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর কমিটির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল। উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ. মান্নান মিস্ত্রী, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাধু, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, সুনিল মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি. সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দেবেন ঘোষ, মন্দির কমিটির সভাপতি-সম্পাদকদের মধ্যে গৌমত কুমার মন্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার, বিভাষ বাছাড়, শংকর দেবনাথ, স্বাধীন সরকার, সুশান্ত সরকার, কৃষ্ণপদ মন্ডল, সাবেক প্রধান শিক্ষক আশুতোষ মন্ডল, দেবব্রত ঢালী, জগন্নাথ দেবনাথ, প্রশান্ত সরকার, শিবপদ সানা, প্রদীপ মন্ডল প্রমুখ।

নেতা পাইকগাছা বাপ্পী মতবিনিময় বিএনপি সনাতন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.