Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ, হেফাজতে মা
  • সন্তানের খোরপোশ নিয়ে বিরোধ, স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ভৈরব পরিস্কার কার্যক্রমে ঊষার পাশে যশোর জেলা যুবদল
  • যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • বাংলার ভোরে সংবাদ প্রকাশের পর ফাতেমা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা
  • চৌগাছায় উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
  • বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
  • চুড়ামনকাটিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ, হেফাজতে মা

banglarbhoreBy banglarbhoreNovember 18, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহম্মদপুর সংবাদদাতা :
মাগুরার মহম্মদপুরে অটোরিকশায় যাওয়ার পথে মায়ের কোল থেকে নিখোঁজ হওয়া আট মাসের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার রাজাপুর এলাকায় শিশুটি নিখোঁজ হয়। পরে বুধবার সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মদপুর সদরের রাজবাড়ী এলাকার বাসিন্দা সমীর কুমার চক্রবর্তী তাঁর স্ত্রী নন্দিতা চক্রবর্তীকে শীতের পোশাক কেনার জন্য কিছু টাকা দেন। এরপর শিশুটিকে নিয়ে অটোরিকশায় নহাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন নন্দিতা। পথে বাবার বাড়ি থেকে আরও কিছু টাকা সংগ্রহের জন্য তিনি রাজাপুরের দিকে যান।

নন্দিতার পরিবারের দাবি, রাজাপুর এলাকায় অটোরিকশায় যাওয়ার সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন তাঁকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন, তাঁর কোলে থাকা শিশুটি নেই।

শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে বুধবার সকালে লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে শালিখা-মহম্মদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল নাহিয়ান মহম্মদপুর থানায় যান।

পুলিশ শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে। এদিকে, শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। শিশুটির মায়ের মানসিক স্বাস্থ্য নিয়ে আগে থেকেই কিছু সমস্যা ছিল বলে জানা গেছে। চার বছর আগে তাঁদের আরেকটি সন্তানও মারা যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নন্দিতা চক্রবর্তীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সন্তানের খোরপোশ নিয়ে বিরোধ, স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    November 18, 2026

    ভৈরব পরিস্কার কার্যক্রমে ঊষার পাশে যশোর জেলা যুবদল

    November 18, 2026

    যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    November 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.