চুড়ামনকাটি সংবাদদাতা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় চুড়ামনকাটি বাজারে মেইন সড়কে বিক্ষোভ মিছিল শেষ হয়ে যাত্রী ছাউনির সামনে এসে বিক্ষোভ সমাবেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, ওলিয়ার রহমান, মামুন মহাসিন, মাস্টার শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ,
ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, স্বেচ্ছাসেবক দলের গোলাম রসুল, আসলাম শিকদার, শামিম হোসেন, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জিয়াউর রহমান, যুগ্ম আহবায়ক শিমুল হোসেন,
ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মেহেদীসহ বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
