Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্রীপুরে ভূমিকম্পে হুড়োহুড়িতে শতাধিক গার্মেন্টস শ্রমিক আহত

banglarbhoreBy banglarbhoreNovember 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্রীপুর সংবাদদাতা
বৃহস্পতিবার সকালে দেশব্যাপি অনুভূত ভূমিকম্পে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল এলাকার সান অ্যাপারেল গার্মেন্টসে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে ভবন থেকে নামতে গিয়ে দেড় শতাধিক শ্রমিক আহত হন।

জানা গেছে, ভূমিকম্পের সময় ভবন কেঁপে উঠেছে মনে করে শ্রমিকরা দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও পড়ে গিয়ে অনেকেই আহত হন। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কারখানায় ছুটে যান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তিনি বলেন,“ভূমিকম্পের সময় ভেতরে প্যানিক সৃষ্টি হওয়ায় শ্রমিকরা আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে আহত হন। দলের পক্ষ থেকে আহতদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেয়া হয়েছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, “ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই কর্মীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে দারিয়াপুর ৫০ শয্যা হাসপাতলে পাঠাই। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার করা হয়।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনুর রশীদ বলেন, বিকেলের দিকে ৩০ জনের বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও আঘাত গুরুতর নয়। অধিকাংশই প্যানিক অ্যাটাক ও হুড়োহুড়িতে আঘাতপ্রাপ্ত। সবাই চিকিৎসাধীন রয়েছে এবং আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

সান অ্যাপারেলের সিনিয়র ম্যানেজার শামসুজ্জামান জানান, আহত সকল শ্রমিকের চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যয় কোম্পানি বহন করবে। কর্মরত অবস্থায় তারা আহত হয়েছেন। এ পরিস্থিতিতে কোনও ধরনের অবহেলা করা হবে না। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি।”

আহত গার্মেন্টস শ্রমিক ভূমিকম্প শ্রীপুর হুড়োহুড়ি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.