Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুরোদমে চলছে আমন রোপণ
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের পথসভা

banglarbhoreBy banglarbhoreNovember 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা হয়েছে।

শনিবার বিকেল ৩ টায় উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খরিয়াটি গিয়ে শেষ হয়। দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত শোডাউনটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ,হিন্দু-মুসলিম দাঁড়িপাল্লার প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। বেলা ১১টায় দরগাহপুরে শত শত মহিলার উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির প্রফেসর মাওলানা আ. গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক। বিকেল ৪ টায় খরিয়াটি দাখিল মাদ্রাসা ময়দানে পথসভায় ইউনিয়ন আমির প্রফেসর মাওলানা আ. গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, উপজেলা সহ-সেক্রেটারী ডা. রোকনুজ্জামান, ছাত্র শিবিরের জেলা সভাপতি জোবায়ের হোসেন, উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, শ্রমিক নেতা ডা. বলবুল আহমেদ, প্রফেসর সাইদুর রহমান, হাফেজ মাওলানা আতাউর রহমান প্রমুখ।

আশাশুনি এমপি পথসভা প্রার্থী রবিউল বাশার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে পুরোদমে চলছে আমন রোপণ

July 30, 2026

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

July 30, 2026

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.