Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত
  • বাংলার ভোর উপদেষ্টা হারুন-অর-রশিদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
  • আলোচিত সাবেক ওসি বিপ্লব নাথ গ্রেপ্তার
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশনের শিক্ষা সেমিনার

banglarbhoreBy banglarbhoreNovember 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর লাক্সারী ডাইন কনভেনশন হলে শনিবার দিনব্যাপি বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও চাকরিজীবীর উপস্থিতিতে অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন (এএসই) শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী স্থানীয়দের জন্য এই ইভেন্টটি ছিল এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম।

সেমিনারে এএসই’র বিশেষজ্ঞ দল অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, আইটি, নার্সিং, ট্রেড কোর্সের সুযোগ এবং জিটিই (ভিসা প্রক্রিয়া) সহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শিক্ষার্থীরা অনুষ্ঠানে ব্যক্তিগত কাউন্সেলিং এবং স্পট অ্যাসেসমেন্টের সুযোগ পান যা তাদের সঠিক কোর্স ও ইনস্টিটিউশন নির্বাচনে সহায়তা করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন’র সিইও হারুন অর রশীদ, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার নুরুল বাশার, রিলেশনশিপ ডেভেলপমেন্ট ম্যানেজার কাজী রিজভি নেওয়াজ অন্তিম, নাভারন ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক শামসুর রহমান, ডিপিইও জাহাঙ্গীর আলম। অভিভাবক যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন যশোর বিএএফ শাহিন কলেজের স্টুডেন্ট আদ্রিব জামান বর্ণ, পারভেজ হাসান, মাহি সাওয়ার, আরাফ আলম, সাবাব রেজা, রুবাব রেজা, রিজবি আলম, আরাফাত খান, নাসিব মাহি, সোহাইল, শাওরিন হাসান, নাজিফা নুর। যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন’র সিইও হারুন অর রশীদ জানান, অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশনের মালিক যশোরের সন্তান। সেই দায়বদ্ধতা থেকে এ অঞ্চলের মানুষের সেবা দেয়া সেই সাথে ছাত্রদের জন্য স্বচ্ছ, নৈতিক ও জেনুইন কাউন্সেলিং নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

যশোরে প্রথম পর্ব সফলভাবে শেষ হওয়ার পর, অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কারণে দ্বিতীয় পর্ব বর্তমানে চলমান। এছাড়া, অস্ট্রেলিয়ান স্মার্ট এডুকেশন ঘোষণা করেছে যে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা শহরে শীঘ্রই আরও সেমিনার ও স্পট অ্যাডমিশন ইভেন্ট আয়োজন করা হবে।

অস্ট্রেলিয়া যশোর শিক্ষা সেমিনার স্মার্ট এডুকেশন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে

    October 29, 2026

    যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    October 29, 2026

    ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.