Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল শেষ আটে কাশিমপুর ও রামনগর

banglarbhoreBy banglarbhoreNovember 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ দুটি ম্যাচের একটিতে জয় পেয়েছে কাশিমপুর ইউনিয়ন। আরবপুর বনাম রামনগর ইউনিয়নের মধ্যকার অপর খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। শনিবার আরবপুরের ভেকুটিয়া স্টার ক্লাব মাঠ এবং কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।

কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় দেয়াড়া বনাম কাশিমপুর ইউনিয়ন। এ খেলায় স্বাগতিক কাশিমপুর ২-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার ৯ মিনিটে মশিউর নবী বকুল এবং ৬৫ মিনিটে সজীব হোসেন গোল দুটি করেন। বিজয়ী দলের গোল রক্ষক মিতুল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।

ভেকুটিয়া স্টার ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় নেয় আরবপুর বনাম রামনগর ইউনিয়ন। এ খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলায় রামনগরের হৃদয় সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য সিরাজুল ইসলাম। খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। উল্লেখ্য কাশিমপুর এবং রামনগর ইউনিয়ন নিজেদের দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় এবং অপরটিতে ড্র নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

এদিকে সোমবার শুরু হচ্ছে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল। এই দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে অংশ নেবে বসুন্দিয়া ও নওয়াপাড়া ইউনিয়ন। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অংশ নেবে উপশহর ও রামনগর ইউনিয়ন। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অংশ নেবে চাঁচড়া ও কাশিমপুর ইউনিয়ন। লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অংশ নেবে চুড়ামনকাটি ও লেবুতলা ইউনিয়ন। টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ কোয়ার্টার ফাইনালের সময় সূচি নিশ্চিত করেন।

কাশিমপুর তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট রামনগর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.