Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বন্দর ও টার্মিনাল লিজ দেয়ার প্রতিবাদে যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
বন্দর ও টার্মিনাল লিজ দেয়ার প্রতিবাদে যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও টার্মিনালগুলো বিদেশিদের কাছে লিজ দেয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে এই সমাবেশ করা হয়।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার আহ্বায়ক ও বাসদ নেতা হাচিনুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার অন্যতম নেতা পলাশ বিশ্বাস সমাবেশ পরিচালনা করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা ও সিপিবি যশোর জেলার সভাপতি মাহাবুবুর রহমান মজনু এবং বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা ও বাসদ নেতা আলাউদ্দিন।

বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, বন্দর বিদেশিদের কাছে ইজারা দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে। যে সংবিধানের অধীনে শপথ নিয়ে আজ প্রধান উপদেষ্টা, এত হুঙ্কার ও ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন।

নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং দেড় বছরেও একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেননি। তারা ‘তৌহিদ জনতা, ইনক্লাব মঞ্চ’র নামে মব সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থতার জন্য সরকারকে দায়ি করেন।

বর্তমান সরকার দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন উল্লেখ করে বলেন, এখনই এ সরকারের পদত্যাগ এবং নির্বাচনী সরকার গঠন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করেন।

বক্তারা জানান, বন্দরের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে চট্টগ্রামের শ্রমিক জনতা ইতোমধ্যেই রাজপথে নেমেছেন এবং বামপন্থীরাও এই সংগ্রামে তাদের পাশে আছেন। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বন্দর মোহনা রক্ষার আন্দোলনে রাজপথে নামানোর জন্য আগামী ২৯ নভেম্বর ঢাকায় কনভেনশন ডাকা হয়েছে।

এনসিপি’র বিক্ষোভ টার্মিনাল প্রতিবাদ বন্দর বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ লিজ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.