বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ধর্মতলা রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা পুরুষের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি ফেডেড স্কাই ব্লু জিন্স, স্ট্রাইপ শার্ট ও লাল জ্যাকেট পরিহিত অবস্থায় ছিলেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ শনাক্তে পিবিআই’র সহায়তা নেয়া হচ্ছে। এদিকে, যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, নিহত ও ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করছে পিবিআই। তবে ডাটাবেজে কোনো মিল পাওয়া যায়নি। তাই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শিরোনাম:
- বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
- দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
- শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
- মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
- ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
- যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
- ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
- চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

