Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গান আর শ্লোগানে বাউলদের ওপর হামলার প্রতিবাদ

banglarbhoreBy banglarbhoreNovember 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক  
যশোরে বাউল গান আর প্রতিবাদী শ্লোগানে বাউলদের ওপর বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই প্রতিবাদ জানানো হয়। মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপর বর্বর হামলাকারীদের বিচার ও বাউল সাধক আবুল সরকারের মুক্তির দাবিতে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহ এই মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

মঙ্গলবার দুপুরে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি…’ শ্লোগানে শহরের চিত্রা মোড়ে মানববন্ধন রচনা করা হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে এমএম আলী সড়ক হয়ে সাংস্কৃতিক কর্মীরা টাউন হল ময়দানে সমবেত হন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাউল শিল্পীরা বাউল সঙ্গীত পরিবেশন করেন এবং সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদে শ্লোগানে শ্লোগানে কর্মসূচি মুখর করে তোলেন। সাংস্কৃতিক সংগঠক সানোয়ার আলম খান দুলুর পরিচালনায় সূচনা বক্তব্য দেন, চিত্রশিল্পী লেখক মফিজুর রহমান রুন্নু এবং সমাপনী বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি দীপঙ্কর দাস রতন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, মুক্তিযোদ্ধা অ্যাড. সালেহা বেগম, বাম নেতা অ্যাড. হাসিনুর রহমান, আমিনুর রহমান হিরু, জিল্লুর রহমান ভিটু, তসলিমুর রহমান, সাংস্কৃতিক সংগঠক হারুন অর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক সমন্বয়ক রাশেদ খান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কাজী শাহেদ নওয়াজ এবং বাউল সঙ্গীত পরিবেশন করেন পরিতোষ বাউল, সজীব বাউল, রিজিয়া বাউল, বিকাশ শীল, মকবুল বাউল, নিশি বাউল প্রমুখ। যশোরের সামাজিক, সাস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

গান প্রতিবাদ বাউল যশোর শ্লোগান হামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.