Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তারেক রহমানের নির্দেশে যশোরে ‘অতি ফর্সা’ সেই আফিয়ার জন্য ঘর নির্মাণ কাজ শুরু

banglarbhoreBy banglarbhoreNovember 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ‘অতি ফর্সা’ রঙের আফিয়ার জন্য নতুন একটি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর)
এলবেনিজম রোগের কারণে গায়ের রঙ সাদা হওয়ায় পিতৃপরিচয় হারানো আফিয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিশেষ মানবিক নির্দেশনায় এই ঘর নির্মাণ করা হচ্ছে। বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমান আফিয়ার দুর্দশার খবর জানতে পেরে তাকে একটি স্থায়ী আশ্রয় দেয়ার জন্য স্থানীয় নেতাদের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ থেকে ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন আজ সকালে ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।

আঞ্জারুল হক খোকন বলেন, ‘আফিয়ার দুরবস্থার সংবাদ মিডিয়ায় প্রচারিত হওয়ার পর আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি লক্ষ্য করেন। এরপর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আফিয়ার বাসায় এসে তার দুরবস্থার চিত্র দেখেন এবং সমস্যার সমাধান করার অঙ্গীকার করেন। জমি সংক্রান্ত কিছু জটিলতা থাকার কারণে কাজ শুরু হতে কিছুটা সময় লেগেছে, তবে আজ থেকে ঘরের কাজ শুরু হয়েছে। নতুন ঘরে থাকবে একটি থাকার ঘর, একটি রান্নাঘর এবং একটি বাথরুম। এছাড়া আফিয়ার লেখাপড়ার দায়িত্বও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেয়া হয়েছে।’ আফিয়ার মা মনিরা খাতুন বলেন, ‘মেয়ের থাকার স্থান ছিল না। কিছু গণমাধ্যমে আমাদের দুর্দশার খবর প্রকাশিত হয়। এরপর অমিত ভাই আমাদের বাসায় এসে দেখেছেন এবং প্রতিশ্রুতি দিয়ে ঘরের ব্যবস্থা শুরু করেছেন। আমি খুব খুশি, এখন আমরা নিরাপদভাবে ঘরে থাকতে পারব।’

স্থানীয় বাসিন্দা শামীম হাসান বলেন, ‘আমাদের অসহায় বোন মনিরার মেয়ে আফিয়ার গায়ের রঙ আলাদা হওয়ায় তার বাবা তাকে ত্যাগ করেছিলেন। খবরটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তারেক রহমান বিষয়টি নজরে আনে। অনিন্দ্য ইসলাম অমিত তার নির্দেশে বসতঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আজ সে কাজ শুরু হয়েছে। আমরা এলাকাবাসী এই উদ্যোগে আনন্দিত।’ অন্য স্থানীয় আনোয়ার হোসেন বলেন, ‘আফিয়ার জন্য ঘর থাকায় আমরা সবাই খুশি এবং আফিয়াও খুশি। রাজনৈতিক নেতাদের কাজের মূল লক্ষ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো হওয়া উচিত এবং অমিত ভাই সেই পথ অনুসরণ করছেন।’ নির্মিত ঘরে একটি শয়নকক্ষ, একটি রান্নাঘর এবং একটি বাথরুম থাকবে, যা আফিয়াকে নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে।

আফিয়া ঘর নির্মাণ তারেক রহমান যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.