Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপশহর ইউনিয়নের ফাইনাল নিশ্চত

banglarbhoreBy banglarbhoreNovember 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিন বিদেশী খেলোয়াড়ার সিদ্দিক, জুনিয়র বুয়েটিং ও বেইলজামার গোলে ফাইনাল নিশ্চিত করেছে উপশহর ইউনিয়ন। বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উপশহর প্রতিপক্ষ কাশিমপুর ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত কর। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে কাশিমপুরের খেলোয়াড়রা নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারেনি। তবে আক্রমণের দিক দিয়ে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে ছিল উপশহর ইউনিয়ন। প্রথমার্ধের খেলার ২৫ মিনিটে উপশহরের সিফাতের ক্রস শর্ট বিদেশী খেলোয়াড় জুনিয়র বুয়েটিং বল সরাসরি প্রতিপক্ষের গোল পোস্টে পাঠিয়ে দেন। সাথে স্টেডিয়ামের পশ্চিত গ্যালারীতে অবস্থান নেওয়া উপশহরের দর্শকরা গোল উৎসবে মেতে ওঠেন। প্রথমার্ধের বাকি সময় খেলার ফলাফর অপরিবর্তিত থাকে। কাশিমপুর ইউনিয়ন ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে।

খেলার ৪৩ মিনিটে ডান প্রান্ত থেকে প্রতিপক্ষের ডি বক্সেও সামান্য বাইরে থেকে মিলন হোসেনের জোরালো শর্ট বল সরাসরি উপশহরের গোল পোস্টের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়। পরের মিনিটে উশহরের বিদেশী খেলোয়ার বেইলজামার জোরালো সামান্য লক্ষ্য ভ্রষ্ট হয়ে বল মাঠের বাইরে চলে যায়। খেলার ৫৭ মিনিটে উপশহরের বিদেশী খেলোয়াড় বেইলজামা গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন। অন্যদিকে কাশিমপুর ইউনিয়ন ২-০ গোলের পিছিয়ে থেকে খেলার ছন্দ হারিয়ে ফেলে। তবে খেলার ৬৩ মিনিটে উপশহরের আরেক বিদেশী খেলোয়াড় সিদ্দিকের গোলে ৩-০ গোলের লিড এনে দেন। খেলার বাকি সময় জুড়ে উপশহর ৩-০ গোলের লিড ধরে রেখে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে।

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধান শীষ মনোনীত প্রাথী অনিন্দ্য ইসলাম অমিত নিজে দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন। খেলায় উপশহরের প্রথম গোলদাতা জুনিয়র বুয়েটিং সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ। আজ শুক্রবার একই ভেন্যুতে চুড়মনকাটি বনাম নওয়াপাড়ার ইউনিয়নের মধ্যকার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দুপুর আড়াই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

উপশহর ইউনিয়ন তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.