Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ড্রেনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNovember 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের ঢাকা রোড তালতলা এলাকার একটি ড্রেনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই রোডের বিটিসি কলেজের পাশে মামুন ব্রিকসের অফিসের বিপরীতে ড্রেনের পাশে ককটেল দুইটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার পর কোতোয়ালি থানার এসআই মনিরা খাতুন ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুইটি উদ্ধার করেন এবং থানায় নিয়ে যান। মামুন ব্রিকসের প্রহরী পল্টু জানিয়েছেন, সন্ধ্যার আগে তিনি অফিসের বিপরীতে রাস্তার পাশে একজনের সাথে কথা বলছিলেন।

হঠাৎ তার নজরে আসে রাস্তার পাশের ড্রেনের কাছে লাল স্কচটেপ মোড়ানো দুইটি ককটেল পড়ে রয়েছে। সাথে সাথে তিনি বিষয়টি তার অফিসে জানান। এরপর আশপাশের লোকজন সংবাদ দিলে কোতোয়ালি থানার এসআই মিনারা খাতুন সেখান থেকে ককটেল দুইটি উদ্ধার করেন।যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুইটি উদ্ধার করে থানায় এনেছে। ককটেল দুইটি কেউ এখানে ফেলে গেছে, না কি অন্য কোনো উদ্দেশ্য ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।’ এদিকে, হঠাৎ করে জনবহুল এলাকায় ককটেল পাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি শহরের আরএন রোডের একটি মোটর পার্টসের দোকানে এবং একই এলাকার রাস্তার পাশে রাখা একটি পিকআপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়।

ককটেল উদ্ধার ড্রেন যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    October 9, 2026

    রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন

    October 9, 2026

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.