Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কমরেড গুলজার না ফেরার দেশে!

banglarbhoreBy banglarbhoreNovember 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
পাইকগাছা সংবাদদাতা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পাইকগাছা উপজেলার সাবেক সভাপতি সকলের দোলাভাই হিসেবে পরিচিত হাস্যোজ্জ্বল ও নির্লোভ ব্যক্তিত্ব কমরেড গুলজার রহমান (৭৫) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ২৮ নভেম্বর  শুক্রবার ভোরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের সরল গ্রামের বসতবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী-রুবি ১ছেলে পিয়াস ১ মেয়ে পিয়াসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
শোষন মুক্ত রাষ্ট্র কাঠামো নির্মানে তিনি ছিলেন আপোষহীন।  ৮০’র দশকে এরশাদ বিরোধী  আন্দোলনে তিনি একাধিক বার জেল-জুলুমের শিকার হয়েছিলেন। চরম সমস্যা ও সংকটের মধ্যেও কমরেড গুলজার রহমান আমৃত্যু সাম্য-বৈষম্যমূক্ত ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে মানবমুক্তির আন্দোলনে ভূমিকা রেখে গেছেন।
এদিকে জোহর বাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদ চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রীয় জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর,বিএনপির উপজেলা কমিটির সদস্য সচিব  এসএম ইমদাদুল হক, জামায়াতে জেলা কর্মপরিষদের সদস্য অ্যাড. আব্দুল মজিদ, অব. সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম,
 ডা. সাইফুল্লাহ, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, আ. হামিদ খোকন, শিক্ষক শফিকুল ইসলাম, আব্দুল্লাহ, মনিরুজ্জামান, পিন্টু, ইলিয়াস হোসেন, মরহুমের ছেলে জাহিদুর রহমান পিয়াস সহ বহু মুসল্লিরা জানাজায় অংশ গ্রহণ করেন।
এর পূর্বে জেলা ও উপজেলার সিপিবির নেতৃবৃন্দ কমরেড গুলজার রহমানের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হান্নান, উপজেলা কমিটির সভাপতি অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল, সেক্রেটারি আফজাল হোসেন। অন্যান্য নেতাবৃন্দের মধ্যে অধ্যক্ষ কমঃ রাজিব কুমার বাছাড়, প্রভাষক পলাশ কুমার দাশ, অ্যাড. নিত্যানন্দ ঢালী সহ অনেকে।
কমরেড গুলজার পাইকগাছা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.