Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দখলের শহর যশোর
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
  • যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
  • অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঁদা না দেয়ায় গৃহবধূর আঙুল কর্তন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার রাওতাড়া গ্রামে চাঁদা না দেয়ায় রিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ডান হাতের মধ্যমা আঙুলের শীর্ষাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আহত রিমা ওই এলাকার সৌদি প্রবাসী মো. আরিফ হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ি দখলের উদ্দেশ্যে একই গ্রামের নকে শিকদার, ফারুক শিকদার, মিঠুন শিকদার ও হবিবর শিকদার বিভিন্ন সময় চাপ ও হুমকি দিয়ে আসছিল। বাড়ি দখলের চেষ্টা ব্যর্থ হলে তারা রিমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

রিমা খাতুন জানান, শুক্রবার সকালে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার ডান হাতের আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গৃহবধূ চাঁদা মাগুরা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দখলের শহর যশোর

এপ্রিল ১৯, ২০২৬

নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান

এপ্রিল ১৮, ২০২৬

যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.