Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ
  • ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা
  • যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই
  • যশোরে কাঁঠালের ভেতরে মাদক পাচার, গ্রেপ্তার ১
  • চৌগাছায় এসকাফ সিরাপ ও ৪ লাখ টাকাসহ আটক ১
  • যশোরবাসীর বঞ্চনার অবসানে রেলমন্ত্রীকে অনিন্দ্য ইসলাম অমিতের চিঠি
  • শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে ‘জাতপাতের বলি’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
কেশবপুরে ‘জাতপাতের বলি’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে কায়পুত্র ও ঋষিদের নিয়ে ‘জাতপাতের বলি’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের মায়া ফাউণ্ডেশনে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যাণ্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), ব্রাত্যজন রিসোর্স সেন্টার (বিআরসি) এবং পরিত্রাণের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন…

পরিত্রাণের সভাপতি আনন্দ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সেড পরিচালক ফিলিপ গাইন। অতিথি ও আলোচক ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন এবং পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরসি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস।

ঋষি ও কায়পুত্রদের নিয়ে ২৩ মিনিটের এই প্রামাণ্যচিত্রে একদিকে যেমন কায়পুত্রদের পেশা খোলা মাঠে শূকরের পাল চরানো, পেশাগত ঝুঁকি, দারিদ্র্য এবং তাদের প্রতি সামাজিক অবজ্ঞার মর্ম¯পর্শী চিত্র তুলে ধরা হয়েছে। ঠিক তেমনি ঋষিদের জীবনযাপন, পেশা, মর্যাদাহীনতা এবং শৈল্পিক স্বত্ত্বার (বাদ্যযন্ত্র ও বাঁশের কাজ) চিত্রও তুলে ধরা হয়। এ ছাড়া প্রামাণ্যচিত্রে ঋষি সমাজে সাম্প্রতিক কিছু পরিবর্তনের চিত্রও দেখানো হয়েছে।

কেশবপুর জাতপাতের বলি প্রদর্শনী প্রামাণ্যচিত্র
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ

এপ্রিল ২২, ২০২৬

ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা

এপ্রিল ২২, ২০২৬

যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.