Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১, ২০২৫

যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিজেদের আট দফা দাবি আদায়ে রোববার সকালে কালো ব্যাজ ধারণ করে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছেন যশোর জেলার নার্স ও মিডওয়াইফারিরা। দাবি বাস্তবায়িত না হলে আগামী ২ ডিসেম্বর থেকে দেশের সব হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত নেতৃবৃন্দ।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জেলার মোট ২৩৮ জন নার্স-মিডওয়াইফারি এই কর্মসূচিতে অংশ নেন। জেলা বিএনএ সভাপতি শাহিদা বেগম ও সাধারণ সম্পাদক মুফাজ্জেল। জেলার শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালীন নেতৃবৃন্দ তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, স্বতন্ত্র অধিদপ্তর বজায় রাখা। নিয়োগবিধি ও ক্যারিয়ার পাথ অনুমোদন। পদোন্নতি কাঠামো সংস্কার।

পদোন্নতির গ্রেড উন্নীতকরণ। ডিপ্লোমা সনদকে স্নাতক মর্যাদা প্রদান। বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন। ঝুঁকিভাতা প্রদান। শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নতুন পদ সৃষ্টি।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়েছেন, যদি সরকারের পক্ষ থেকে তাদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হয়, তবে আগামী ২ ডিসেম্বর থেকে তারা দেশের সব হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ শাটডাউন বা কর্মবিরতিতে যাবেন। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যাপক অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নার্স ও মিডওয়াইফারি প্রতীকী যশোর শাটডাউন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.