Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

পাইকগাছার মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
banglarbhoreBy banglarbhoreJuly 28, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিকাশ সানা, পাইকগাছা :
মাথার ওপর পাকা ছাদ নয়, একটি তাবুই এখন শ্রেণিকক্ষ। চারপাশ খোলা। একটু বৃষ্টি বা দমকা হাওয়া এলেই থমকে যায় পাঠদান। এমন বাস্তবতায় খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনই পাঠ নিচ্ছে চরম অনিশ্চয়তার মধ্যে।

সরেজমিনে জানা যায়, বিদ্যালয়টিতে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করলেও তাদের জন্য রয়েছে মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ। ফলে সব শ্রেণির পাঠদান একসঙ্গে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনের খোলা ছাদে তাবু টাঙিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করেছেন। তবে বর্ষা মৌসুমে এই অস্থায়ী ব্যবস্থা নানা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষকরা বলছেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও শিক্ষা কার্যক্রম সচল রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু বৃষ্টি শুরু হলেই তাবুর নিচে পাঠদান কার্যত অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় বই-খাতা ভিজে যায়, শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয় এবং নির্ধারিত পাঠ শেষ করা যায় না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা রানী মণ্ডল বলেন, “বিদ্যালয়ে শ্রেণিকক্ষের দীর্ঘদিনের সংকট রয়েছে। মাত্র পাঁচটি কক্ষ দিয়ে প্রায় ৩০০ শিক্ষার্থীর পাঠদান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে ছাদে তাবু টাঙিয়ে তৃতীয় শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

অভিভাবকদের অভিযোগ, সন্তানদের নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়টি এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বৃষ্টি, তীব্র রোদ কিংবা ঝোড়ো বাতাসে তাবুর নিচে ক্লাস করায় শিশুদের অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ছে। অনেক সময় প্রতিকূল আবহাওয়ার কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেও দ্বিধায় পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর শ্রেণিকক্ষ সংকট থাকা দুঃখজনক। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণ বা অতিরিক্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা করা প্রয়োজন।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। এরই মধ্যে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে আপাতত একটি অতিরিক্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা করার চেষ্টা চলছে।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন শিক্ষাক্রম ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার যে লক্ষ্য সরকার গ্রহণ করেছে, তার বাস্তবায়নে মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। অন্যথায় একটি প্রজন্মের শিক্ষাজীবন প্রতিকূল পরিবেশের মধ্যেই এগিয়ে নিতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.