Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১, ২০২৫

যশোরে ৬৯ লাখ টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ৬৯ লাখ টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৬৯ লক্ষাধিক টাকা মূল্যের একটি স্বর্ণবারসহ এক আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি সাতক্ষীরার সীমান্ত পথ ব্যবহার করে ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

আটক পাচারকারী ইমরান হোসেন (৪২) সাতক্ষীরা জেলার সদর উপজেলার সরকার পাড়া গ্রামের বাসিন্দা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির একটি টহলদল সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইমরান হোসেনকে আটক করে।
বিজিবি তল্লাশি চালিয়ে ইমরান হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় থাকা ৩৮৪.৩৮ গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬৯ লাখ ৩৯ হাজার ২১২ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী ইমরান হোসেন স্বীকার করেছেন যে তিনি ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করেছিলেন।

তিনি আরও জানান, ঢাকা থেকে স্বর্ণটি নিয়ে সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এই ঘটনায় আটককৃত পাচারকারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আটক পাচারকারী যশোর স্বর্ণবার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.