Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাল প্যাথলজি রিপোর্টের সংবাদে যশোর জেনারেল হাসপাতাল তোলপাড়
  • যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যার আসামি শতাধিক
  • ‘যশোর শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ গোলটেবিল বৈঠক
  • কোরিয়ায় পড়তে গিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে পালানোর অভিযোগে যশোরে মামলা
  • মণিরামপুরে অভিযানে ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার
  • কলারোয়ায় কৃষকদের মাঝে সবজি বিজ ও সার বিতরণ
  • জাগরণী চক্র ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত
  • লোহাগড়ায় ৬৮৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, July 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় জুলাই আন্দোলনের পরিবারের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের সাক্ষাৎ

banglarbhoreBy banglarbhoreJuly 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দ মাগুরায় জুলাই আন্দোলনের ১০ শহীদের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট।

নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে থেকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

একই সঙ্গে জেলা ছাত্রদলের নেতাকর্মীদেরও শহীদ পরিবারের নিয়মিত খোঁজখবর নেয়া এবং তাদের পাশে থাকার আহ্বান জানান।

শহীদ মেহেদী হাসান রাব্বীর ভাই ইদ্রিস হোসেন বলেন, মেহেদী হাসান রাব্বি ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি বিএনপির জন্য নিবেদিতপ্রাণ একজন কর্মী ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

জাল প্যাথলজি রিপোর্টের সংবাদে যশোর জেনারেল হাসপাতাল তোলপাড়

July 31, 2026

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যার আসামি শতাধিক

July 31, 2026

‘যশোর শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ গোলটেবিল বৈঠক

July 31, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.