মাগুরা সংবাদদাতা :
মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক তৎপরতায় হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরিভুক্ত আইফোনসহ মোট ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত আনুমানিক ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার উদ্ধার হওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহ্ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

