Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাল প্যাথলজি রিপোর্টের সংবাদে যশোর জেনারেল হাসপাতাল তোলপাড়
  • যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যার আসামি শতাধিক
  • ‘যশোর শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ গোলটেবিল বৈঠক
  • কোরিয়ায় পড়তে গিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে পালানোর অভিযোগে যশোরে মামলা
  • মণিরামপুরে অভিযানে ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার
  • কলারোয়ায় কৃষকদের মাঝে সবজি বিজ ও সার বিতরণ
  • জাগরণী চক্র ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত
  • লোহাগড়ায় ৬৮৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, July 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

banglarbhoreBy banglarbhoreJuly 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চুড়ামনকাটি সংবাদদাতা :
স্বপ্ন ছিলো চারা বিক্রি করে নিজের ভাগ্য বদল করবেন তিনি। কিন্তু দুর্বৃত্তের থাবায় এক রাতেই নিঃস্ব হয়েছেন কৃষক আব্দুল মান্নান। রাতের আঁধারে কে বা কারা তার দেড় বিঘা ক্ষেতের সবজির চারা পুড়িয়ে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সবজি পল্লী আব্দুলপুর গ্রামে। ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানা যায়, দেশের মধ্যে সবজির চারা উৎপাদনে শীর্ষস্থনে থাকা আব্দুলপুরের অন্যতম চারা উৎপাদনকারী কৃষক নাম আব্দুল মান্নান। এ বছর ২ বিঘা জমিতে বাঁধা ও ফুলকপির চারা রোপণ করেছেন। ইতিমধ্যে তিনি ১০ কাঠা জমির চারা বিক্রিও করেছেন।

আব্দুল মান্নান বলেন, দেড় বিঘা জমিতে রয়েছে বাঁধা ও ফুলকপির চারা। যার উৎপাদন খরচ প্রায় ১০ লাখ টাকা। বিক্রি করতে পারলে ১৫/১৬ লাখ টাকা বিক্রি হতো।

হঠাৎ রাতের আঁধারে কে বা কারা তারা পুরো দেড় বিঘা জমির পুরো সবজির চারা পুড়িয়ে দিয়েছে। এতে করে তিনি একেবারে পথে গেছেন।

আব্দুলপুর গ্রামের কৃষক মওলা জানান, শত্রুতামূলক এই কাজ করেছে একটি পক্ষ। শাহীন হোসেন নামের অপর এক চারা চাষি বলেন, আজকে একজনের চারা পুড়িয়েছে আগামীতে আমাদেরগুলোও পোড়াবে না এটা নিশ্চয়তা নেই।

এ অবস্থায় গোটা সবজি পল্লীর চারা উৎপাদনকারী কৃষকরা চরম শংকায় রয়েছেন।

চুড়ামনকাটি উপসহকারী কৃষি কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান বলেন, শুনেছি মান্নানের পুরো ক্ষেতের চারা রাতের আঁধারে কে বা কারা পুড়িয়ে দিয়েছে।

তিনি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

জাল প্যাথলজি রিপোর্টের সংবাদে যশোর জেনারেল হাসপাতাল তোলপাড়

July 31, 2026

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যার আসামি শতাধিক

July 31, 2026

‘যশোর শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ গোলটেবিল বৈঠক

July 31, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.