সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বিজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এভাবে সার বিজ ও বিভিন্ন কৃষি উপকরণ যদি সরবরাহ করা হয় এবং পাশাপাশি কৃষকদের ঋণ সুবিধা যদি সহজ করা যায় তাহলে তৃণমূল কৃষক আরো এগিয়ে যাবে।
যার মাধ্যমে সরকার ও দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে থাকবে কারণ আমাদের দেশ কৃষি নির্ভর দেশ এ মাটিতে সোনা ফলে।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম।
উপ সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম সোহেল, কলারোয়া উপজেলা কৃষক দলের নেতা মাস্টার মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

