Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল
  • যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়
  • সুষম খাদ্যতালিকায় রাখবে সুস্থ
  • ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
  • যশোরে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১
  • লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্রেমিকার গহনা নিয়ে চম্পট দেয়া সেই প্রেমিক আটক

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
প্রেমের অভিনয় করে দেখা করতে এসে কৌশলে প্রেমিকার প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি ওজনের সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়া সেই প্রতারক প্রেমিককে অবশেষে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

আটক আবুল কাসেদ লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকার আশুলিয়া থানার ডেইরি ফার্ম স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোড এলাকার আজিজুল ইসলামের মেয়ে আসমা খাতুনের সাথে গত ২০ জুলাই অনলাইন যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে কাসেদ আলীর পরিচয় হয়।

এরপর থেকে হোয়াটসঅ্যাপে তাদের নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ চলতে থাকে। গত ২০ অক্টোবর সকালে কাসেদ আসমার সঙ্গে দেখা করতে যশোরে আসেন। আসমা তাকে শহরের ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় তার ভাগ্নির বাড়িতে নিয়ে যান। দুপুরে খাওয়া-দাওয়ার পর আসমা তার ভ্যানিটি ব্যাগটি রেখে পাশের রুমে যান।

আসমা খাতুনের অভিযোগ, পাশের রুমে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছু সময় পর জ্ঞান ফিরে দেখেন তার ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখা ১৫ ভরি ওজনের বিভিন্ন প্রকার গহনা উধাও, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

ভ্যানিটি ব্যাগটি ফাকা দেখে তিনি ও তার ভাগ্নি দ্রুত কাসেদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলেও সেটি বন্ধ পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে অবশেষে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আশরাফুল আলম জানান, মামলা গ্রহণের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি আবুল কাসেদের অবস্থান সনাক্ত করা হয়।

এরপর বুধবার ভোরে ঢাকার আশুলিয়ায় তার বর্তমান বাসা থেকে তাকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে কাসেদের ঘর থেকে যশোর থেকে চুরি করে নিয়ে যাওয়া গহনার মধ্যে সোনার এক জোড়া চুড়ি, চারটি আংটি, একটি চেইন, একটি ব্রেসলেট এবং দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক গহনা চম্পট প্রেমিক প্রেমিকা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল

মার্চ ১৪, ২০২৬

যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মার্চ ১৪, ২০২৬

কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়

মার্চ ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.