Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২২, ২০২৫

যশোরে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অন্তু ও রাফি

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অন্তু ও রাফি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন যশোর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) যশোর জিমনেসিয়ামে (ইনডোর) বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে এই জমজমাট প্রতিযোগিতা।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। যেখানে প্রতিটি দলে দুইজন করে খেলোয়াড় ছিলেন। এতে চারজন জাতীয় দলের মহিলা সদস্য মাধুর্য, মুগ্ধ, ঐশি ও কুয়াশা অংশ নেওয়ায় প্রতিযোগিতা এক ভিন্ন মাত্রা পায়।

শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে অন্তু ও রাফি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সামি ও জাহিদ জুটি রানার্স আপ হয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অফ দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সদস্য অন্তু।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ১২ হাজার টাকা প্রাইজমানি ও একটি ট্রফি এবং রানার্স আপ দলকে ৮ হাজার টাকা প্রাইজমানি ও একটি ট্রফি তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক জনাব পারভীন আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।

খেলা শেষে সভাপতির বক্তব্যে উপ-পরিচালক পারভীন আখতার মাদকের কুফল, সমাজে এর ভয়াবহ প্রভাব এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করে সুস্থ জীবনধারা অবলম্বনের আহ্বান জানান। বক্তব্যের পরে তিনি খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে ‘মাদকবিরোধী শপথ বাক্য’ পাঠ করান।

পরিশেষে, প্রধান অতিথি এবং সভাপতির হাত ধরে বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.