Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-২ আসনে ভোটের লড়াই শুরু মুন্নি-ফরিদের মনোনয়নপত্র সংগ্রহ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
মনোনয়ন সংগ্রহের মধ্যে দিয়ে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর ভোটের লড়াই শুরু হয়েছে যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনে। বৃহৎ এই দুই দলের ঘোষিত প্রার্থীরা এতদিন ভোটের মাঠে নিজেদের প্রার্থীতা জানান দিলেও সোমবার থেকে শুরু হয়েছে তাদের ভোটের প্রতিদ্বন্দ্বিতা।

এদিন নিজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দুই প্রার্থীই তাদের মনোনয়ন সংগ্রহ করেছেন। উপজেলা বিএনপির শীর্ষনেতাদের নিয়ে নিজেই উপস্থিত থেকে এদিন মনোনয়ন সংগ্রহ করেন বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। আর জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন সংগ্রহ করেন আসনটির দুই উপজেলার শীর্ষনেতারা। মনোনয়নপত্র প্রদানকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা রনী খাতুন দুই প্রার্থীদের সকল ধরনের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।

গত দেড় সপ্তাহ ধরে সারাদেশের ন্যায় যশোরে চলছে মনোনয়ন সংগ্রহ। জেলা রিটার্নিং কার্যালয় থেকে বিভিন্ন দল তাদের মনোনয়ন সংগ্রহ করলেও সোমবার ঘটা করেই মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী। সোমবার দুপুরে ঝিকরগাছা কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সাথে ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জান খান রনিসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাবিরা নাজমুল মুন্নি সাংবাদিকদের বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে। এর আগে, একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সোমবার দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রনি খাতুনের দপ্তর থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে উপস্থিত ছিলেন জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম ও ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম।

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়া জানতে চাইলে জামায়াতের দলীয় আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, আমরা প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে ঝিকরগাছা-চৌগাছা আসনে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরেছি। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এখানে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো।

যেহেতু এই আসনে আমরা অতীতে কয়েকবার বিজয়ী হয়েছি। আগামীতেও ব্যাপক ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লার প্রার্থী এই আসন থেকে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ বলেন, চৌগাছায় দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু ভোট হলে ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয়ী করতে পারবো ইনশাআল্লাহ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.